বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে দিনব্যাপী কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালায় শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রধান অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস মেহেদী’র সভাপতিত্বে রাখেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, খাগড়াছড়ি জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, বিশিষ্ট লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, লেখক মংপ্রু মারমা, বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী চিংহ্লা মং চৌধুরীসহ জেলার বিভিন্ন ভাষাভাষীর প্রতিনিধি গণ।
কর্মশালায় খাগড়াছড়িতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ভাষার সংরক্ষণ, চর্চা ও বিকাশের প্রয়োজনীয়তা, ভাষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি জনগোষ্ঠীর ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে সেই জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলো সংরক্ষণে গবেষণা, প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং নতুন প্রজন্মকে ভাষা চর্চায় উৎসাহিত করা জরুরি।
দিনব্যাপী এ কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভাষা ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।