নিজস্ব প্রতিবেদক : মানুষের অন্তর বড়ই বিচিত্র। আজ যে হৃদয় ঈমান, ইবাদত ও আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ—কালই তা কোনো প্রলোভন, প্রবৃত্তি, সংশয় কিংবা দুনিয়ার মোহে পরিবর্তিত হয়ে যেতে পারে।
তাই একজন মুমিনের সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত—জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন তার হৃদয় ঈমান ও ইসলামের ওপর অটল থাকে।
এ কারণেই মহানবী (সা.) তাঁর উম্মতকে অন্তরের দৃঢ়তার জন্য বিশেষ একটি দোয়া শিখিয়েছেন এবং নিজেও তা বেশি বেশি পড়তেন। হজরত উম্মে সালামা (রা.)-কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, রাসুলুল্লাহ (সা.) কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন, তখন তিনি এই দোয়াটির কথা উল্লেখ করেন,
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
উচ্চারণ : ‘ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দ্বিনিক।’
অর্থ : ‘হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর দৃঢ় রাখুন।