☰

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আইডিয়াল কলেজের সামনে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আইডিয়াল কলেজের সামনে দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া করছেন।
এ সময় কয়েকজনকে আহত অবস্থায়ও দেখা যায়। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।