ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রদের মাঝে মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
রবিবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, মধুয়াই উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বাহার মিয়া, মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া লুৎফুর সেলিম, প্রাক্তন ছাত্র আরিফ হোসেন, ফখরুদ্দিন ভূঁইয়া, বাবর আলী, সাইবার সুমন, আব্দুর রহিন প্রমুখ।
ছাত্রদল নেতা জাকির হোসেনের সৌজন্যে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ উপহার তুলে দেয়া হয়।