শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

‘সরকার জুলাই অভ্যুত্থানের অভীষ্ট লক্ষ্যে স্থির থাকতে পারছে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক

৪ মার্চ ২০২৫, ০০:২৩

অনেকেই এখন গণঅভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে, সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।



তিনি বলেন, জাতীয় ঐকমত্য বজায় রাখতে এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দ্বিতীয় দিনের মতো চলছে এবি পার্টির গণ-ইফতার কার্যক্রম। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে গণ-ইফতার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই আমলা।




তিনি আরও বলেন, এবি পার্টি জুলাই বিপ্লবে সংগ্রামী ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থানে সঠিকভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সময় এসেছে গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে দেশ পুনর্গঠনের। সেখানেও এবি পার্টিকে অগ্রণী রাখতে হবে।

গণ-ইফতারে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহ্বায়ক ইলিয়াস হোসেন, গাউসুল আযম শিপু, নেত্রকোণা জেলা এবি পার্টির সদস্যসচিব মাকসুদুল হাসান।

জেইউ/এমজেইউ