মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

শেকৃবি রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলামকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে। রেজিস্ট্রার শেখ রেজাউল করিম পবিত্র হজ্জ্ব পালনে সৌদি আরব গমনের কারণে মোঃ নজরুল ইসলামকে এ দায়িত্ব প্রদান করা হয়।

শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফের অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মোঃ নজরুল ইসলাম ২০০৬ সালে  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান।

মোঃ নজরুল ইসলাম ২০০২ সালে কৃষিবিদ ইনস্টিটিউশনের ঢাকা মহানগর শাখার ক্রিড়া সম্পাদক ছিলেন। এরপর ২০২২ সালে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।