মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

একবার খেলে ভুলে যাবেন অন্য সব পিঠার স্বাদ

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে পিঠার স্বাদ আলাদা হওয়াটা স্বাভাবিক। তবে যদি সেই পিঠা হয় সুস্বাদু বাঁধাকপি দিয়ে তৈরি, তাহলে একবার খেলে অন্য কোনো পিঠা মনে পড়বে না। হালকা, পুষ্টিকর এবং মুখে ঘেমে যাওয়ার মতো এই পিঠা বানানোও খুব সহজ। বাড়ির সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই শীতকালীন বিশেষ পিঠা। রইলো রেসিপি—

উপকরণ

  • বাঁধাকপি ১টা
  • পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • ডিম ৩টি
  • চালের গুঁড়া আড়াই টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • হলুদ আধা চা চামচ
  • সাদা তেল ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে বাঁধাকপি কুচি করে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ বাঁধাকপিতে সব মসলা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। মিশ্রণ তৈরি হলে তাতে ডিম দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে। সবশেষে চালের গুঁড়া মিশিয়ে একটি মন্ড তৈরি করুন।

এবার একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে মন্ড থেকে পছন্দমতো সাইজে পিঠা বানিয়ে ছাড়ুন। ফ্রাইপ্যানে তেল এমনভাবে দিতে হবে যেন পিঠার সব জায়গায় সমানভাবে লাগে। অল্প আঁচে দুই পাশ ভালোভাবে ভেজে নিন। ভাজা শেষে পছন্দমতো সস দিয়ে পরিবেশন করুন।