রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯ শাবান, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ৪ দিন বন্ধ থাকবে শুটিং স্পট-রিসোর্ট

গাজীপুর প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।

এতে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।