শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২ রমজান, ১৪৪৭ হিজরি

মাঝেমধ্যে বিরতি নিচ্ছেন অভিনেত্রী সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অভিনয় ও উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন। নাটকের ব্যস্ত শিডিউল ও শুটিংয়ের চাপের মধ্যেই হঠাৎ বিরতির ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরের মতো সক্রিয় মাহি এবার ভক্তদের সঙ্গে ভাগ করেছেন মন খারাপের বার্তা। তিনি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।

এক পোস্টে মাহি লিখেছেন, “প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।”

তবে এটি স্থায়ী কোনো বিদায় নয় বলে স্পষ্ট করেছেন তিনি। মাহি আরও লিখেছেন, “তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ।”

তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মন্তব্যের ঘরে অনেকে শুভকামনা জানিয়েছেন। কেউ বলেছেন কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ দ্রুত পর্দায় ফেরার আহ্বান জানিয়েছেন। তবে বিরতির কারণ নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি মাহি।