অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করেছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দামে-
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।
এদিকে বিশ্ববাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় সকাল ১১টা ২৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৫ হাজার ১০৬ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৭৮ ডলার। এর আগে গত ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলার।
গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একসঙ্গে এত বড় অঙ্কে সোনার দাম বৃদ্ধির নজির আর কখনো হয়নি।