সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ রমজান, ১৪৪৭ হিজরি

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। কখনো রূপের দ্যুতি দিয়ে নজর কাড়েন, আবার কখনো ফ্যাশন সেন্সে মুগ্ধ করেন। তবে এবার নতুন লুক নিয়ে ব্যাপক ট্রলের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি নিজের পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন ফারিয়া। ভিডিওতে তাকে কালো চশমা ও পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। কিন্তু নেটিজেনদের নজর কাড়ে তার চেহারার পরিবর্তন, বিশেষ করে থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতা।

ভিডিও প্রকাশের পরপরই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি করেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারির কারণেই তার চেহারার এ পরিবর্তন হয়েছে। একজন মন্তব্য করেন, “সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির!” আরেকজন লিখেছেন, “ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!”

কেউ কেউ আবার তার ফ্যাশন সেন্স ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেছেন অনেকে।

নুসরাত ফারিয়া প্রায়ই জিম সেশন ও গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে আলোচনায় থাকেন। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক ভক্তদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। যদিও এসব নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।