বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ রমজান, ১৪৪৭ হিজরি

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

রোববার (২ মার্চ) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি তাকে মানসিকভাবে ব্যথিত করছে। নোরা বলেন, সেখানকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে—এমন আশঙ্কা মানুষের মনে ভীতি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, “আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়—এটাই কাম্য। এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা করা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি।”

নোরা ফাতেহি আরও বলেন, “বিশ্ব হয়তো একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিক—দুইভাবেই পড়তে পারে।”