রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ার এক বিএনপি নেতাকে সাংগঠনিক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি, বিতর্কিত কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল এবং অত্র ইউনিয়নের দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হল।

এর আগে চলতি সপ্তাহে এক মহিলাকে অডিও কলে অকথ্য ভাষায় গালাগালি করেন ইলিয়াস শাহী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।