রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

১৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট : ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রস্তুতি এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সংসদে তিনি বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম প্রায় সম্পন্ন এবং নির্ধারিত প্যাকেজ অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া এরই মধ্যে শেষ করা হয়েছে।

সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় পরিশোধ করা হয়েছে এবং সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি মেনে ভিসাসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে হজযাত্রীদের ব্যয় কমানোর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ নির্ধারণের সময় যাত্রীদের চাহিদা, সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় সহনীয় রাখার উদ্যোগ নেওয়া হতে পারে।