শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২১ শাওয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশের ছয় কর্মকর্তার বদলি, ৩ জন যোগ দিলেন ডিএমপিতে

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরিশাল রেঞ্জে সংযুক্ত (বর্তমানে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশে, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সজীব ত্রিপুরাকে পুলিশ সদর দপ্তরে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপিতে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।