রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি

টানা বৃদ্ধির পর কমলো দেশের বাজারে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করে। আজ শনিবার সেই রেটেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে প্রতি ভরি স্বর্ণের দাম। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।