মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার রাতে টঙ্গীর আমতলী হিমারদিঘী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করেন।

অভিযান চলাকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগলপাড়া গ্রামের মিতু আক্তার (২৪) ও একই জেলার পঞ্চবটি গ্রামের শারমিনকে (১৯) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এব্যাপারে মামলার বাদী মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।