মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের গতিরোধ করে বিএনপি নেতার মুক্তি দাবি


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি বহরের গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে গাজীপুরের টঙ্গীর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর
‎মঙ্গলবার পহেলা বৈশাখে “কৃষক কাড’ প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা পৌণে দশটার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি, বিএনপি নেতা দুলাল হোসেন, নবীন হোসেন, মানিক মিয়া, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালে ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামী করে মামলা দায়ের করা হয়। ওই বছর তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় হাইকোর্ট ৬ আসামির মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।