নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তার সঙ্গে শুভেচ্ছা বার্তায় যুক্ত হয়েছে রাষ্ট্রদূতের আদরের স্পিরিচুয়াল বিড়াল ‘ড্যানড্যান’।
সোমবার (১৩ এপ্রিল) রাতে এক বার্তায় রাষ্ট্রদূত নববর্ষের শুভেচ্ছা জানান। বার্তায় সুইডিশ দূতাবাস ড্যানড্যানকে পরিচয় করিয়ে দিয়ে জানতে চায়, ‘ড্যানড্যানের সঙ্গে কি আপনার পরিচয় হয়েছে?’ দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ড্যানড্যান রাষ্ট্রদূতের প্রিয় স্পিরিচুয়াল বিড়াল, যে ভরপুর আকর্ষণ আর রহস্যে ঘেরা এবং নববর্ষ উদযাপনের জন্য উন্মুখ হয়ে আছে।
এই বাংলা নববর্ষে রাষ্ট্রদূত নিকোলাস উইক ও তার স্পিরিচুয়াল বিড়াল ড্যানড্যান সবাইকে আনন্দময় ও সমৃদ্ধময় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।