শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশে আবারও বাড়ল স্বর্ণের ভরিপ্রতি দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আন্তর্জাতিক দামের প্রভাবে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ২১ ক্যারেট ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা, সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

এর আগে, গত বৃহস্পতিবার বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফায় দাম বেড়েছে, আর ২৩ দফায় কমেছে। গত বছর (২০২৫) মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।