শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

ডিজেলবাহী আরও দুটি জাহাজ ভিড়ল চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের হির্নোঙরে ভিড়েছে জ্বালানি তেলবাহী আরও দুটি জাহাজ। প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে জাহাজ দুটি বন্দরে পৌঁছায়।

বিপিসির তথ্য অনুযায়ী, ইউনিপ্যাক সিঙ্গাপুরের সরবরাহকৃত ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে ৩৩ হাজার টন ডিজেল এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে রয়েছে ৩৫ হাজার টন ডিজেল।

বর্তমানে দেশে দৈনিক ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে। ১২ এপ্রিল পর্যন্ত সরবরাহযোগ্য মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা পূরণ সম্ভব ছিল। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪ থেকে ৫ দিন বাড়বে।

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।