শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ‘প্রায় শেষের পথে রয়েছে।’ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, তিনি পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা মুখোমুখি আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, এটি শেষের খুব কাছাকাছি পৌঁছেছে। আমি মনে করি, যুদ্ধ শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।”

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, সমুদ্রপথে ইরানের সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য বন্ধ করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে এবং মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সামুদ্রিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।

সূত্র : আল জাজিরা