শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য মির্জা আব্বাস

বিশেষ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় নেয়া হয়।

জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্যই তাকে মালয়েশিয়ায় নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।