শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

লীগ সরকারের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ মাহফুজ আলমের

মুক্তবাণী অনলাইন : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু করা কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

মাহফুজ তার পোস্টে লিখেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর করার আগে সেখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান জরুরি।

তিনি উল্লেখ করেন, ‘লীগ সরকারের আমলে কিছু কাজ শুরু হয়েছিল, সেটি চালিয়ে নেওয়া দরকার।’

তিনি আরো বলেন, ঢাকার ঐতিহ্য ৪০০ বছরেরও পুরোনো, এটি প্রমাণ করার সুযোগ রয়েছে এখান থেকে। নগরায়ণ, পার্ক ও বিনোদন কেন্দ্র যেমন জরুরি, তেমনি এ নগরের অতীত ও ঐতিহ্য সংরক্ষণও সমানভাবে গুরুত্বপূর্ণ।