শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ৬০জন নেতাকর্মী এনসিপিতে যোগদান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন পর্যায়ের ৬০জন নেতাকর্মী যোগ দিয়েছেন।

শুক্রবার বিকেলে জয়দেবপুর আহনাফ কিচেন নামক বেস্তেরাঁয় এ যোগদান ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট আলী নাসের খান।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপি’র সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসূফ।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপি’র যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহ, গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু, গাজীপুর মহানগর যুবশক্তির সদস্যসচিব ওমর ফারুক ,গাজীপুর মহানগর এনসিপির জুলাই গণ অভ্যূত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান শুভ প্রমুখ।

পরে প্রধান অতিথি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং এনসিপির কর্মকান্ড গাজীপুরে কিভাবে এগিয়ে নেয়া সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি পার্টির জন্য সবাইকে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।