শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

শাহবাগে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

রোববার বেলা ১১টার দিকে রাস্তায় অবস্থান নেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশে আড়াই মাস পেরিয়ে গেলেও চাকরিতে যোগদান করতে পারেনি তারা।