সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষিসামগ্রী বিতরণ

 সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ৪ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে রোপা আউশবীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সমায় কৃষকদের হাতে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. ইমরান হোসেন, মো. আবু রায়হান প্রমুখ।