রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ জিলকদ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি জাহিদ, সম্পাদক সোহেল

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক ও আশিকুর রহমান আশিককে সাংগঠনিক সম্পাদক করে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়|
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির শনিবার রাতে এ কমিটি অনুমোদন দেন|
এ ছাড়াও কমিটিতে আনিসুল আলম অনিককে সিনিয়র সহ-সভাপতি, মুমিনুল ইসলামকে সিনিয়র যুগ্ন সম্পাদক, মো: জাকির হোসেন জিকুকে প্রচার সম্পাদক ও মো: রফিক হোসেনকে দপ্তর সম্পাদক করা হয়েছে|