সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ জিলহজ, ১৪৪৭ হিজরি

অর্থমন্ত্রীর হাতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি বাজেট সুপারিশমালা তুলে দিলেন শাইখ সিরাজ

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ‘কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা’ তুলে দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে এই সুপারিশমালা অর্থমন্ত্রীর হাতে তুলে দেন শাইখ সিরাজ।

কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে সরকার, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বরাবরের মত এবারও বাজেটে বিএনপি সরকারের মনোযোগে থাকছে কৃষি।

চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে কৃষি বাজেট, কৃষকের বাজেট আয়োজনের সুপারিশ হাতে পেয়ে মন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণী-পেশার মানুষের কথা শোনা এবং তার আলোকে নীতি গ্রহণ সরকারের অগ্রাধিকার।