বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসুচী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে চলমান নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসুচী পালন করেছে স্বেচ্ছাসেবক দল।


বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসুচী পালিত হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে কর্মসুচীতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহিরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইম, বিপ্লব সরকার বিপু, যুবদল নেতা আব্দুর রহমান বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।

এসময় সিরাজুল ইসলাম সাথী বলেন, ২৪ এর পলাতক শক্তি দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ভাবে পায়তারা করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী
করতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় বর্তমানেও রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।