শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ সফর, ১৪৪৮ হিজরি

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ঢাকা সফরের শেষ দিনে অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লা পরিদর্শন করেন। এ সময় তিনি পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের অবদান সম্পর্কে অবগত হন।

এর আগে গত মঙ্গলবার তিন দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।