নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্য আয়োজিত অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।
এতে প্রধান অতিথি হিসেবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
বক্তব্য শেষে বিভিন্ন দাবির বিষয়ে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।