সোমবার, ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ সফর, ১৪৪৮ হিজরি

মালাই চপ আর ছানার জিলাপি-জন্মের মজা: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (১০ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি-জন্মের মজা!

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশিদের কাছে জানতে চেয়েছেন, পছন্দের মিষ্টি কোনটি-রসগোল্লা, মালাই চপ নাকি ছানার জিলাপি?