মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মানিকছড়িতে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে পুকুরের পানিতে ডুবে নুর মুহাম্মদ নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পান্নাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর মুহাম্মদ ওই এলাকার বাসিন্দা মো. সেলিম ও নুর নাহার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় নুর মুহাম্মদ। খেলার একপর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা নুর নাহার। পরে পুকুরের পানিতে লাশ ভেসে উঠতে দেখে তিনি তাকে উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।