খাগড়াছড়ি প্রতিনিধি : ক্লাউট বার্ষ্ট বা মেঘ বিস্ফোরণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালায় জামতলী ও জগন্নাথ এলাকা পরিদর্শন করেছেন নবগঠিত খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এন আবছার, এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, খনি রঞ্জন ত্রিপুরা, শান্তি প্রিয় চাকমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ দীঘিনালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ,গত বুধবার রাতে ক্লাউট বার্ষ্ট বা মেঘ বৃষ্টিতে দীঘিনালায় ব্যাপক ক্ষতি হয়।