বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিনিধি : গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি।

বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি আরো বলেন, বিগত সময়ে বিচারবির্হিভূতভাবে অনেকেই গুম, খুনের শিকার হয়েছে। সেগুলোর বিচারও আজ পর্যন্ত হয়নি। এগুলোকে সামনে রেখে আগামী ৩০ তারিখে (রোববার) বিকেল তিনটায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা।