শাহানাজ পাটোয়ারী, গাজীপুর: বেসরকারি বিদ্যালয়ের (কেজি স্কুল) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা ও মানসিক বিকাশের লক্ষ্যে গাজীপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টঙ্গীর তিস্তা গেট সংলগ্ন ৪৭ নং ওয়ার্ডের ইউনাইটেড মডেল একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহনাজ সরকার শিল্পী, ব্যবস্থাপনা পরিচালক, কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সভাপতি, কোনাবাড়ী ডিগ্রি কলেজ এবং উপদেষ্টা, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু।
এছাড়া গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রওনাক উদ্দিন, সভাপতি/সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মো. আব্দুল মতিন, সমন্বয়নায় মো. সাহাবউদ্দিন ও মো. মাজিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিশুর সুস্থ ও সুন্দর বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সসহায়তা করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।