সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।

রোববার বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।
এ সময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশরাফু কবির ও পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে পার্বত্য ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি স্পোর্টস একাডেমি মুখোমুখি হয়।

আয়োজকরা জানান, পাহাড়ি এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।