নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনে রদবদল করা হয়েছে। বদলি করা হয়েছে সংস্থাটির দুই উপপুলিশ কমিশনারকে।
রোববার ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।