শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন জমাদ্দার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ শামসুর রহমানসহ পুলিশের একটি দল হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুজন জমাদ্দারকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় সুজন জমাদ্দারের দখল থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার সুজন জমাদ্দার হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রতন জমাদ্দারের ছেলে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।