খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের স্বার্থ রক্ষা এবং স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ। এসময় তিনি বলেন, ‘দেশপ্রেম, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের স্বার্থ রক্ষা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে সরকারের নতুন কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েন। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বিভিন্ন বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য ও প্রত্যাশা তুলে ধরা হবে।
এতে পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন, সদস্য রবিউল হোসেন , মোঃ এরশাদ হোসেন, পিসিএনপি মহালছড়ি উপজেলার সভাপতি রবিউল হোসেন, মাটিরাঙার বেল্লাল হোসেনসহ পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।