☰

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর ) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রায়হান সোবহান হৃদয়কে (৩৩) গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ। তিনি টঙ্গী সরকারি কলেজের বিবিএস শাখার সভাপতি।
মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রায়হান সোবহান হৃদয় টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রায়হান বড় দেওড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।