☰

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় ও রাতে টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগকর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) ও সুমন (১৮)।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশের টিনসেড বাড়ির ভিতর থেকে তিনজন আওয়ামী লীগ কর্মী গোলাপ, রাকিব ও সুমনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে সোমবার দিবাগত মধ্যরাতে পৃথক অভিযানে চালিয়ে ভাদাম এলাকার ইয়াছিন মোল্লার বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।