লক্ষ্মীপুরে নিবন্ধন ছাড়াই ড্রিংক্স পাউডার উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভির হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় তাহা মি অরেঞ্জ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এসময় কমলনগর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
অর্থ দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান মালিকের নাম আমজাদ হোসেন।
উপজেলা প্রশাসন জানায়, তাহা মি অরেঞ্জ প্রতিষ্ঠানটির নিবন্ধন নেই। তারা অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় করেছে যা দণ্ডনীয় অপরাধ। এতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আমজাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে তৈরিকৃত খাদ্যদ্রব্যের নমুনা বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। এরপর কয়েকটি ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। সোমবার (১৪… Read more: নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নমুনায় ‘বেনজোডায়াজেপিনস’ ও ‘অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন’ পজিটিভ শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জ… Read more: ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: এসপি নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত