ফেনীর পরশুরামে মেয়ের ছোড়া গরম তেলে ঝলসে যাওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত ফাতেমা আক্তার নিহাকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাতে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এদিন দুপুরে দগ্ধ মো. নূর নবী বাদী হয়ে চারজনকে আসামি করে পরশুরাম মডেল থানায় একটি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- নিহার নানা ও ভুক্তভোগীর সাবেক স্ত্রীর বাবা পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মনির আহম্মদ (৬০), তার ছেলে মো. জাবেদ (৩০) ও ভুক্তভোগীর ভাই বাঁশপদুয়া এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৩৯)। তাদের মধ্যে মো. জাবেদকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৬ ফেব্রুয়ারি নূর নবীর বাড়িতে গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলেন হেলমেট পরা দুই যুবক। তখন ভেতর থেকে শিশুরা দরজা খুলে দিলে তারা (দুই যুবক) ঘরের ভেতরে ঢুকে শিশু লামিয়াকে (৭) স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে। এ সময় বড় বোন ফাতেমা আক্তার নিহা পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। গত কয়েক দিন আগে এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহাকে কে বা কারা বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরবর্তী বিষয়টি নিয়ে নিহার কাছে তার বাবা জানতে চাইলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। সর্বশেষ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার বাবাকে গরম তেলে ঝলসে দেয় নিহা। পরে দুই দিন ধরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর নিহার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ও মো. জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার আরেক আসামি আব্দুর রহিম বলেন, এ ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। মূলত লামিয়া হত্যাকাণ্ড ধামাচাপা দিতে এমনটি করা হয়েছে।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ভুক্তভোগীর মেয়ে নিহার স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার জাবেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নিহাকে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। এরপর কয়েকটি ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। সোমবার (১৪… Read more: নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক : ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নমুনায় ‘বেনজোডায়াজেপিনস’ ও ‘অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন’ পজিটিভ শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জ… Read more: ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: এসপি নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ছানি অপারেশনের জন্য ৮৪ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার সকালে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রথম ধাপে ছানি অপারেশনের জন্য নির্বাচিত ৮৪ জন রোগীকে পাঠানো হয়। পরবর্তী ধাপে আরো ৭১ জন রোগীকে… Read more: খাগড়াছড়ির ৮৪ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম পাঠালো সেনবাহিনী
স্পোর্টস ডেস্ক : ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার শুরুটা এর চেয়ে জাদুকরী আর হতে পারতো না। কোচ হানসি ফ্লিকের অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের প্রথম ছয়টি ম্যাচের সবকটিতেই জিতেছে কাতালানরা।দারুণ এই জয়রথে ক্লাবের ভেতর সৃষ্টি হয়েছে আত্মবিশ্বাসের। এই ছয়টি জয়ের মধ্যে পাঁচটিই এসেছে লা লিগায়; এলচে, আথলেটিক ক্লাব, রায়ো ভায়েকানো, ভালেন্সিয়া ও লেভান্তের বিপক্ষে।এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও… Read more: ৬ ম্যাচে ৬ জয়, ১০০ বছরের ইতিহাস ভাঙার সামনে বার্সেলোনা
প্রসঙ্গত, শিশু লামিয়া হত্যার পরিকল্পনার অভিযোগে নিহতের মা আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাস কারাভোগের পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন। গত বছরের ১৫ মার্চ এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী লামিয়ার বড় বোন ফাতেমা আক্তার নিহার বর্ণনা অনুযায়ী হত্যাকারীদের ছবি (স্কেচ) এঁকে নিয়েছিল পুলিশ। তবুও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।
তারেক চৌধুরী/এমজেইউ
নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
পূবাইলে মানব পাচার মামলায় দম্পতি গ্রেপ্তার, তিন বছরের শিশু উদ্ধার