বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ শাবান, ১৪৪৭ হিজরি

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : ইসি

‎নিজস্ব প্রতিবেদক : ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ।

ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।