বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত এই হার বলে জানান তিনি।

ইসি সচিব বলেন, সারাদেশে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। কোনো কেন্দ্রে ভোট বন্ধ হয়নি।

দেশে ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনার কার্যক্রম শুরু হবে।