বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১ রমজান, ১৪৪৭ হিজরি

নতুন দায়িত্বে বিদায়ী উপ প্রেসসচিব আজাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন চাকরি পেয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

নিজের ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লিখেছেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”

দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে সাবেক প্রেসসচিব শফিকুল আলমও নতুন চাকরির খবর দেন। তিনি একই সংবাদপত্র দ্য ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন।