শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২ রমজান, ১৪৪৭ হিজরি

আইনমন্ত্রীর একান্ত সচিব হলেন সাজ্জাদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুর রহমানকে আইনমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আইনমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, সাজ্জাদুর রহমানকে ১৯ ফেব্রুয়ারি সকালের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।