বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ রমজান, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৪

কুমিল্লা (দাউদকান্দি) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন-মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে ৪ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।